০৫ জানুয়ারি, ২০১৫ ১৬:৫৫
গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে সাংবাদিকদের সাথে কথা বলছেন বেগম খালেদা জিয়া।
তিনি অভিযোগ করে বলেন- আমি শুধু অবরুদ্ধ নই, গোটা দেশটাই অবরুদ্ধ। এই সরকার একটা জালেম সরকার। দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করেছে। এই অবৈধ সরকার দেশকে একটা কারাগারে পরিণত করেছে। এই অন্যায়, অবিচার, খুন, গুমের অবস্থার বিরুদ্ধে সারাদেশের মানুষ স্বতস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসতে চেয়েছে কিন্তু সরকারের গুণ্ডাবাহিনী তাদেরকে সে সুযোগ দেয়নি।
তিনি প্রশ্ন করে বলেন- আমাকে কী কারণে বন্দি করা হয়েছে, কেন সমাবেশ করতে দেয়নি সরকার? আমি নিরাপত্তা চাইনি। যখনই কর্মসূচি ঘোষণা করেছি তখনই তাদের মাথায় আসল নিরাপত্তার কথা।
খালেদা জিয়া জানা, একুশে টিভি বন্ধ করা হয়েছে, এটা ত গণতন্ত্র নয়। এ সরকারের সাথে জনগণ নাই, তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। দেশের এখন যে অবস্থা এই অবস্থা চলতে পারেনা।
বিশ দলীয় জোট নেত্রি বলবেন- মধ্যে সরকারি এজেন্ট ডুকে গেছে, একটা বিশেষ জেলার লোক ও ছাত্রলীগের লোকরা পুলিশে ডুকে গেছে। এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে।
কর্মসূচি সম্পর্কে তিনি বলেন- গণতন্ত্রের জন্যে অবরোধ কর্মসূচি চলবে।
আপনার মন্তব্য