৩০ মার্চ, ২০১৫ ১১:৪৪
প্রখ্যাত বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে সরব আরেক ব্লগার এবার খুন হলেন । রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ওয়াশিকুর রহমান (৩০) নামের এই ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সোয়া ৯টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহতের পিতার নাম টিপু সুলতান। তারা শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকার বাসিন্দা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হুমায়ুন কবির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে বেগুনবাড়ি এলাকায় দুর্বৃত্তরা ওয়াশিকুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে । পরে স্থানীয়রা ওয়াশিকুরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহিদ জানান, ওয়াশিকুর রহমান একজন ব্লগার, পেশাগত জীবনে তিনি এনজিওতে কাজ করতেন । এবং বিভিন্ন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত বাবুর ফেসবুক কাবার ছবিতেও দেখা যায় তিনি প্রখ্যাত বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ করে আসছিলেন । এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে টহল পুলিশ। এদের নাম জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম।এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। জানা গেছে তারা হাটহাজারি মাদ্রাসার ছাত্র ।
নিহত ওয়াশিকুর বাবু
আপনার মন্তব্য