৩০ মার্চ, ২০১৫ ১৬:৪৬
ছবি প্রতীকি
‘পুরুষেরা’ অনেকেই দাঁড়িয়ে ছিল কিন্তু যখন দুই 'শিখণ্ডী' খুনিদের তাড়া করছিল প্রাণপণ তখন তারাও যোগ দেয় হত্যাকারিদের ধরতে। দুই 'শিখণ্ডী' যাদের এ সমাজ 'তৃতীয় লিঙ্গ' কিংবা 'হিজড়া' বলে সম্ভোধন করে তাদের কারণেই ধরা পড়ে ব্লগার ওয়াশিকুরের খুনি দুইজন।
ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হয় এই হত্যাকাণ্ডে দুইয়ের অধিক খুনি অংশ নিয়েছিল।
সোমবার (৩০ মার্চ) ব্লগার ওয়াশিকুর বাবু রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার বেগুনবাড়ি দীপিকা মোড়ে জঙ্গি সন্ত্রাসীদের ধারালো চাপাতির আঘাতে খুন হন। আটককৃত দুই খুনি মাদ্রাসা ছাত্র এবং এই মাদ্রাসাগুলো হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমেদ শফীর নিয়ন্ত্রণাধীন।
এই হত্যার পরিকল্পনা হয়েছিল চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় এবং খুনিরা সর্বশেষ পরিকল্পনা গ্রহণ করে রোববার সন্ধায় হাতিরঝিলে বসে। এবং পরিকল্পনা অনুযায়ি সোমবার সকালে ওয়াশিকুর বাবু তার অফিসে যাওয়ার পথে বেগুনবাড়ি দীপিকা মোড়ে আক্রমণের শিকার হন।
ব্লগার, লেখক, গবেষক ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর যারা প্রতিবাদী অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ব্লগার ওয়াশিকুর বাবু। আসল নাম ওয়াশিকুর রহমান বাবু। পিতার নাম টিপু সুলতান। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। পেশাগত জীবনে মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন।
আপনার মন্তব্য