বিএনপি চেয়ারপারসন ও বিশ দলীয় জোটনেত্রি বেগম খালেদা জিয়াকে 'অবরুদ্ধ' করে রাখার জন্যে আনীত বালু ও ইটভর্তি ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ। ফলে ৫ জানুয়ারির 'অবরুদ্ধ' আবহ থেকে অনেকটা মুক্তি পাচ্ছেন বেগম জিয়া।
বিএনপি ঘোষিত 'গণতন্ত্র হত্যা ও কালো দিবস' উপলক্ষে বেগম খালেদা জিয়া নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু সরকারি বাঁধা উপেক্ষা করে তিনি গুলশানের রাজনৈতিক কার্যালয়ের ফটকের বাইরে যেতে পারেননি। অনন্যোপায় হয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন।
অবরোধ ঘোষণার পরের রাতেই সরিয়ে নেওয়া হয়েছে বালু ও ইটভর্তি ট্রাকগুলো যা গুলশান ৮৬ নম্বর রোডের বিভিন্ন জায়গায় এলোপাথাড়িভাবে রাখা হয়েছিল যাতে করে তিনি সেখান থেকে বাইরে যেতে না পারেন।
আপনার মন্তব্য