সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৫ ১৫:১৮

চালুর পরই দুদকের ওয়েবসাইট হ্যাকড, ব্যাকগ্রাউন্ডে বাজল ‘বাসর ঘরে বাত্তি নিভাইয়া’ গান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর ওয়েবসাইট হ্যাক করে ‘তুমি দিও নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া...’ গান ছেড়ে দেয় ‘এফএস’ নামে হ্যাকারদের একটি গ্রুপ। বৃহস্পতিবার রাতে দুদকের ওয়েবসাইটের দখল নিয়ে কালো জমিনে লাল রঙে বিবৃতিও ঝুলিয়ে দেয় তারা ।

রোমান হরফ দিয়ে  সেখানে লেখা বাংলা বার্তায় বলা হয় , “লুল সিকিউরিটি...সাইট খুললেই যদি ধরা খাইয়া যান তাহলে কেমনে কি? আর এসিসি হয়ে দুর্নীতি করা বন্ধ করেন। টিম সিসি জ্বালাজ্বালি বন্ধ করেন। আমি আগে খাইছি এইটা। এনজয় দ্য মিউজিক ডোন্ট রিডিফেইস, আমি আপনাদেরই বাংলাদেশি হ্যাকার।” এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ক্লোজআপ ওয়ান তারকা সালমার ‘তুমি দিও নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া...’ গানটি।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য শুক্রবার দুপুরে  বলেন, তাদের আইটি বিভাগকে ওয়েবসাইট ঠিক করতে বলা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে।এই রিপোর্ট লেখার সময় দুপুর ৩ টা ১৪ মিনিটে সাইটে ঢুকলে ইংরেজিতে - 'সাইট ইজ আন্ডার মেন্টেনেন্স'  লেখা দেখা যায়



গত ৩১ মার্চ বাংলা ও ইংরেজি দুই ভাষায় নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দুদক আজ থেকে নতুন যুগে পদার্পণ করল। দুদকের বিভিন্ন কার্যক্রম স্বচ্ছভাবে প্রকাশ করার সুযোগ আমাদের সামনে এসেছে। যে কেউ এক ক্লিকে যে কোনো স্থান থেকে দুদকের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।”

আপনার মন্তব্য

আলোচিত