০৪ এপ্রিল, ২০১৫ ২০:৪০
ফেসবুকে ইসলামিক স্টেটস বাংলাদেশ নামে একটি পেজের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। এই পেজ থেকে জিহাদ যোগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে নিয়মিত। এছাড়া বোমা বানানোর কৌশলও শেখানো হচ্ছে পেজ থেকে। সিরিয়া ভিত্তিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটস(আইএস) এর বাংলাদেশী শাখা ধারা এই পেজটি পরিচালিত হতে পারে বলে অনেকে অভিযোগ করেছেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থেকে বলা হয়েছে বিচ্ছিন্নভাবে বাংলাদেশে আইএস এর সমর্থক থাকলেও এদের কোন শাখা বাংলাদেশে নেই ।
শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটে আইএস জঙ্গিদের ছবিসহ একটি পোষ্টে লেখা দেখা গেছে- "কাফের-মুশরিকদের প্রতি হুশিয়ারী!ওবামা সহ সমস্ত জালেম শাসকদের হুশিয়ার করা হচ্ছে যে, তোমরা মুসলিম দেশের দখলদারীত্ব ছেড়ে দাও। মুসলিম দেশে আর মোড়লীপনা করার চেষ্টা করো না। সারা বিশ্বে মুসলিমরা জেগে উঠছে। এখনো যদি মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না কর, তাহলে তোমাদের পৃথিবীর কোথাও নিরাপদে থাকতে দেয়া হবে না। ইসলামদ্রোহী বন্ড দেরকে সতর্ক করা যাচ্ছে যে , তোমরা মুসলিম দেশে ইসলাম বিধ্বংসী কার্যক্রম বন্ধ কর।
তা নাহলে তোমাদেরকে সমূলে উৎপাটন করা হবে ইনশা-আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তা’আলা ‘আলা খাইরি খালকিহী মুহাম্মাদিও ওয়া’আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন।"
শনিবার ৩টা ১৪ মিনিটে আরও একটি পোষ্টে বাংলাদেশের মানচিত্রের আকৃতিকে রক্ত মাখা গ্রাফিক্স করে তার উপর আইএস এর পতাকা বসিয়ে করা একটি ছবিতে লেখা হয়-
"ইসলামিক স্টেটের পক্ষ থেকে মুসলিমদের প্রতি আহ্বান,
আমরা চাই মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে পরিণত করতে এবং বাংলাদেশ সহ সারা বিশ্ব কে তাগুত মুক্ত করে এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে অর্থাৎ আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে কিত্বালের মাধ্যমে ।আমরা আহ্বান করছি যে , যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে এবং যারা দাবী করে তারা আল্লাহর দ্বীনের জন্য চিন্তা করুক এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ছুটে আসুক।"
এছাড়াও একাধিক হিংসাত্মক পোষ্টে বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরর উপর আক্রোশমূলক বক্তব্য প্রকাশ হয়েছে এই পেজ থেকে। আইএস জঙ্গিদের হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে রয়েছে একাধিক পোষ্ট।
২ এপ্রিলের একটি পোষ্টে দেখা যায় জঙ্গি হবার কলাকৌশল নিয়ে দেয়া হয়েছে একটি পোষ্ট। সেখানে বলা হয়েছে- "শীঘ্রই তৈরি হোন, দেখে দেখে শিখুন।"
পেজের ওয়াবসাইট ঠিকানায় দেয়া হয়েছে ইসলামিক স্টেস্টস বাংলাদেশ এর নামে ওয়ার্ড প্রেসে তৈরি করা একটি ওয়েবসাইট রয়েছে এই ঠিকানায় - https://islamictstatebd.wordpress.com/
মূলত ওয়ার্ড-প্রেসের সাব-ডোমেইন দিয়ে কোন সাইট তৈরি করলে ওয়ার্ড-প্রেস কর্তৃপক্ষ ব্যতীত সেটি কোথা থেকে পরিচালিত হচ্ছে তা জানা যায়না। ওয়ার্ড-প্রেসে তৈরি করা তাদের এই সাইটে গিয়ে দেখা যায় সেখানে কয়েকটি পোষ্টের শিরোনাম হচ্ছে - "রান্নাঘরে বসে আপনি কিভাবে বোমা তৈরি করতে পারবেন?", "বাংলায় অনূদিত গোলাবারুদ সম্পর্কিত গবেষনাধর্মী বই", "মুরতাদের নির্মম পরিণতি"।
এসব পোষ্টে বোমা বানানোর কৌশল, ভিন্নমতাবলম্বীকে তাদের ভাষায় 'মুরতাদ' আখ্যা দিয়ে তাঁদের হত্যার কৌশল সম্পর্কে রয়েছে বিশদ বিবরণ। তরুণদের আই-এস পরিচালিত জিহাদে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে একাধিক লেখায়।
এরমাধ্যমে বাংলাদেশে উগ্র জঙ্গিবাদী সংগঠন আইএস এর তৎপরতার একটি ইঙ্গিত পাওয়া গেল। গত ৩ এপ্রিল জানা যায় সিরিয়াভিত্তিক উগ্র ধর্মীয় সংগঠন আইএসে (ইসলামি স্টেট) যোগ দিতে দেশ ছেড়েছেন এক বাংলাদেশি তরুণ। তাঁর নাম আশেকুর রহমান (২১)। বাংলাদেশে সম্প্রতি মুক্তমত চর্চাকারীদের উপর হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এই অবস্থায় আইএস বাংলাদেশ নামে তৎপরতায় সামাজিক যোগাযোগ মাধম্যগুলোতে উদ্বেগ জানিয়েছেন সাধারণ মানুষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোফাজ্জেল অভি নামের একজন লিখেছেন- "এই পেইজের কার্যক্রম দেখে আমি সত্যিই চিন্তিত, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিৎ, এখানে দেওয়া পোস্ট আর তাতে দেওয়া কমেন্ট গুলো উদ্বেগজনক ...এই পেইজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি... কেউ কি নেই প্রশাসনের নজরে আনার মতো?" মোহাম্মদ কামরুল নামক একজন লিখেছেন - "এটি যদি সত্যি আইএস এর পেজ হয় তবে খুবই আতংকের কথা"
পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব পেজের তৎপরতা তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আপনার মন্তব্য