সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৫ ১৯:২১

মুজাহিদ-সাকার আপিল শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। মঙ্গলবারের (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় আপিল মামলা দু’টি কার্যতালিকার যথাক্রমে ৯ ও ১০ নম্বরে রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে এ কার্যতালিকা প্রকাশিত হয়েছে।প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়েছে এ দু’টি আপিল। এ বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুই মামলাতেই প্রধান আইনজীবী হিসাবে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আপনার মন্তব্য

আলোচিত