সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৫ ১৪:৫১

স্বাক্ষর সম্পন্ন, ফাঁসি কার্যকর প্রক্রিয়ায় ফিরল গতি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন রায় প্রদানকারী চার বিচারপতি।  

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার (৮ এপ্রিল) দুপুরে রায়ে স্বাক্ষর করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া,  বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

শেষ খবর পাওয়া পর্যন্ত , রায়ের কপি নিয়ে যাওয়া হচ্ছে কারা কর্তৃপক্ষের কাছে। কারা কর্তৃপক্ষ আসামীকে রায় পড়ে শোনানোর পর আসামী যদি প্রাণভিক্ষার আবেদন করেন তাহলে সেই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে, আর তা না চাইলে কারা কর্তৃপক্ষে সরকারের নির্দেশ পেলে রায় কার্যকর করবে।

 এদিকে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত সোমবার সকাল ৯টায় কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করেন পর দণ্ড কার্যকর নিয়ে আলোচনা শুরু হয়, কারাগারে নেওয়া হয় প্রস্তুতি।

একাত্তরে আল বদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখার প্রধান কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসি বহাল চূড়ান্ত রায় দেয়। সেই চূড়ান্ত রায়ে রিভিউ আবেদন করেও গত সোমবার খারিজ হন কামারুজ্জমান। 

এর সাড়ে তিন মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। তখনই মৃত্যু পরোয়ানা জারি করে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত