সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৫ ১৭:৫৯

কামারুজ্জমানের ফাঁসির রায় কারাগারে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। একইসঙ্গে এ রায় পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জেলা প্রশাসকের (জেলা ম্যাজিস্ট্রট) কাছে। কপি দেওয়া হয় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং আসামিপক্ষের আইনজীবীকেও।

রায়ের কপি পাওয়ার পর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করার কথা কারা কর্তৃপক্ষের।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঁচ সদস্যের প্রতিনিধি দল কপিটি নিয়ে কারাগারে পৌঁছায়।

আপনার মন্তব্য

আলোচিত