০৮ এপ্রিল, ২০১৫ ১৯:০৪
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে তার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর কারা কর্তৃপক্ষ তাকে এ রায় পড়ে শোনান।
সন্ধ্যা সোয়া ৬টার কিছু আগে কারা সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা যায়।
এর আগে বিকেল ৫টা ৪৫ মিনিটে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আফতাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রায়ের কপি কারাগারে পৌঁছে দেন।
এদিকে, রায়ের কপি কারাগারে পৌঁছানোর পরই সিনিয়র জেল সুপার ফরমান আলী কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সঙ্গে দেখা করতে তার কারাগার সংলগ্ন কার্যালয়ে গেছেন।
ধারণা করা হচ্ছে, রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শ করতেই আইজি প্রিজনের সঙ্গে বৈঠক করতে গেছেন সিনিয়র জেল সুপার।
আপনার মন্তব্য