যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা- ইউনেস্কোর মহাপরিচালক আইরিনা বকোভা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অটুট রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনেস্কোর মহাপরিচালক।ভীতিকর পরিস্থিতি তৈরি করে কিংবা নিজে থেকেই নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা বিপন্ন করা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
গত ৩০ মার্চ ঢাকার তেজগাঁওয়ে নিজের বাসা থেকে কর্মস্থলে যাওয়া পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর, যিনি ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ‘কুৎসিত হাঁসের ছানা’ ছদ্মনামে লিখতেন। তাকে কুপিয়ে পালানোর সময় স্থানীয় জনতা জিকুরুল্লাহ ও আরিফুল নামে দুই মাদ্রাসাছাত্রকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ দেয়। মাসুম নামে আর একজন পালিয়ে যায় বলে আটকরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
গত বছর মার্চে ইউনেস্কোর এক বিবৃতিতে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীদের ওপর হামলায় উদ্বেগ জানানো হয়েছিল। ইউনেস্কো ‘ওয়ার্ল্ড ট্রেন্ডস ইন ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪৩০ জনের বেশি সাংবাদিক খুন হয়েছেন।
আপনার মন্তব্য