নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০১৫ ১৬:৪৯

তামাবিল সড়কে ট্রাক ধর্মঘট অব্যাহত; বাঁশকল প্রত্যাহারে আল্টিমেটাম

সিলেট-তামাবিল সড়কে উপজেলা প্রশাসনের উদ্যোগে বসানো বাঁশকল প্রত্যাহারের দাবিতে ট্রাক ধর্মঘট অব্যাহত রয়েছে। ট্রাক শ্রমিকদের দাবি খাস কালেকশনের নামে প্রশাসন অবৈধভাবে বাঁশকল বসিয়ে পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করছে। 

বাঁশকল প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার জৈন্তাপুরে ট্রাক শ্রমিকরা সমাবেশ করেছেন। তারা বাঁশকল প্রত্যাহার ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। 

সিলেট জেলা ট্রাক পিকাআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম সভায় এ ঘোষনা দেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি না মানলে সিলেট জেলায় ট্রাক ধর্মঘট শুরুরও ঘোষনা দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত