সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০১৫ ১৪:১৬

দেখা করতে পরিবারকে ডাক: রাতে ফাঁসি কার্যকরের সম্ভাবনা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তার পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ।কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল বলেন, শনিবার বেলা সোয়া ১টার দিকে কারা কর্তৃপক্ষ মোবাইল ফোনে তাদের সাক্ষাতের জন্য কারাগারে যেতে বলেছে।

এক কারা কর্মকর্তার সঙ্গে মোবাইলে তার মায়ের কথা হয় জানিয়ে তিনি বলেন, “বিকাল ৪/৫টার দিকে আমাদের কারাগারে যেতে বলা হয়েছে।”কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, লাভলু নামের এক ডেপুটি জেলার বেলা ১টা ২২ মিনিটে তাকে ফোন দিয়েছিলেন।“কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যদের যেতে বলেছেন তিনি।

শুধু পরিবারের আরেকবার দেখা করা ছাড়া আর কোন প্রক্রিয়া বাকি না থাকায় এই দেখা হবার পরই ফাঁসির রায় কার্যকর হতে পারে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত