নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৫ ১৯:০১

ফাঁসির আগেই ‘শহীদ কামারুজ্জামান’ নামে ফেসবুক পেজ!

ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও  জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আগেই তার নামের আগে "শহীদ" লাগিয়ে ফ্যান পেজ খোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কামারুজ্জামানকে শহীদ বলে একাধিক পেজের সন্ধান পাওয়া যাও শনিবার সকাল থেকেই।

এসব পেজে লাইক ও কমেন্টদাতাদের প্রোফাইল পর্যবেক্ষন করে দেখা গেছে ইসলামি ছাত্র শিবির, জামায়াতে ইসলামির রাজনীতির সমর্থনে তাদের রয়েছে একাধিক পোষ্ট। এছাড়াও অধিকাংশেরই জামায়াতের নাশকতার কাজে ব্যবহৃত বলে অভিযুক্ত ফেসবুক পেজ বাঁশেরকেল্লাতে লাইক (পছন্দ) রয়েছে।  এসব পেজে দেখা গেছে রাজাকার শিরোমনি গোলাম আযম, ২০১৩ সালের ১২ ডিসেম্বর  ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লা এবং কামারুজ্জামানের একসাথে তোলা পুরোনো একটি ছবিকে কাবার ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে। 

প্রসঙ্গত কামারুজ্জামানের ফাঁসির দন্ড কার্যকরে নির্বাহী আদেশ জারি হয়েছে। কারাগারে তাঁর সঙ্গে শেষবারের মতো দেখা করেছেন স্বজনেরা।

এরকম একটি পেজের ঠিকানা- কামারুজ্জামানের নামের আগে শহীদ লাগিয়ে খোলা পেজ দেখতে এখানে ক্লিক করুন

আপনার মন্তব্য

আলোচিত