নিউজ ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৫ ১১:৩৫

হাসপাতাল থেকে পালালেন 'অসুস্থ' রিজভী

ফাইল ছবি

আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে অ্যাপোলো হাসপাতাল থেকে হঠাৎ হাওয়া হয়ে  গেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বুধবার সকালে হাসপাতাল সূত্র হাসপাতালে তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি কখনো , কীভাবে এবং কোথায় গেছেন হাসপাতাল সূত্র এসব জানাতে পারেনি। অনেকটা অঘোচরেই লাপাত্তা হয়ে গেছেন রিজভী ।
 বন্ধ রয়েছে রিজভী আহমেদের ব্যক্তিগত মোবাইল ফোন ।  তার পরিবারও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে জানা গেছে। তার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


 ধারনা করা হচ্ছে , পুলিশের নজরদারী এড়াতে অন্যকোথাও আত্মগোপনে চলে গেছেন তিনি ।

আপনার মন্তব্য

আলোচিত