১৪ এপ্রিল, ২০১৫ ০৮:৫৬
বিশেষ বিশেষ দিনে নিজেদের লোগো বদল করার রীতি আছে গুগলের।এর আগে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারিতে গুগল নতুন 'ডুডল' দিয়েছিল । এবার বাঙালী ঐতিহ্যের প্রাণের উৎসব এবং এ অঞ্চলের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসবের দিন পহেলা বৈশাখেও নিজেদের লোগো বদল করে দিনটির রঙিন আবহ সবার সামনে তোলে ধরল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।
১৪ এপ্রিল সারাদিন বাংলাদেশ থেকে গুগলের ঢুকলেই চমৎকার এ লোগো দেখা যাবে। যাতে গুগলের মাঝের দুটি বর্ণে তালপাতার তৈরি হাতপাখার রূপ দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে মাঝখানের বর্ণটিতে লেখা হয়েছে ‘শুভ নববর্ষ ১৪২২’।
আপনার মন্তব্য