সিলেটটুডে ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৫ ১২:৩০

সিলেটসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট সহ  গোটা দেশ। দুপুর সোয়া ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে সে কম্পন। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।

সিলেটসহ দেশের সকল জেলা থেকে ভূমিকম্পের খবর আসছে। অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন। রাজধানীর তেজগাঁওয়ে একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প একযোগে কাঁপিয়েছে ভারত-নেপাল ও বাংলাদেশকে। সিলেটে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নগরীর জিন্দাবাজার এলাকায় খবর নিয়ে জানা গেছে , ভূমিকম্পের সময় উঁচু বিপনীবিতানগুলো থেকে হুড়োহুড়ি করে নেমে আসেন অনেকে।

এদিকে নেপালের পার্বত্য এলাকায় শনিবার দুপুরে এক শক্তিশালী  ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ৭.৫ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইউএস জিওলজিক্যাল সার্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী কাঠমাণ্ডুর অদূরে পোখরায়। নেপালের মতো এই কম্পন বাংলাদেশের সর্বত্র ও  ভারতের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত