সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৫ ১৮:১৭

হাফিজ আহমদ মজুমদারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক সংসদ সদস্য ও পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় পূবালী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড ও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালকবৃন্দ। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী।

উল্লেখ্য, চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে হাফিজ আহমদ মজুমদার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।  হাফিজ আহমদ মজুমদার একজন বিশিষ্ট শিল্পপতি ও চা বাগানের মালিক। তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে স¤পৃক্ত। দেশের শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি “হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্ট” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সিলেটের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান “স্কলারস হোম” এই ট্রাস্টের আওতায় কাজ করছে। সিলেটের জকিগঞ্জ অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান এই ট্রাস্টের অধীনে থেকে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপকবৃন্দ, উর্ধতন নির্বাহীবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত