নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৫ ১৯:০০

নীলক্ষেতে পেট্রোল বোমা বিস্ফোরণ;বাসে আগুন

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে ভর দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড়ে পেট্রোল বোমা ছুড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে ।



বিএনপির লাগাতার অবরোধের মধ্যে ভর দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড়ে পেট্রোল বোমা ছুড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নিলুফার ইয়াসমিন জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গুলিস্তান থেকে মিরপুরগামী ‘নিউ সুপার সার্ভিস’ পরিবহনের ওই বাসটি আক্রান্ত হয়।


“নীলক্ষেত মোড়ে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ৩টার দিকে আগুন নেভায়।”


এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিলুফার ইয়াসমিন জানান। 


বিএনপি প্রধান খালেদা জিয়া গত সোমবার বিকালে অবরোধের ডাক দেওয়ার পর থেকেই ঢাকায় বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।


মঙ্গলবার আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারা দিন পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাজধানীর সড়কে বিজিবি টহলে থাকছে।

আপনার মন্তব্য

আলোচিত