নিউজ ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৫ ০২:১৬

সব পেশায় নারীদের ভূমিকা উজ্জ্বল হচ্ছে- নিউরোপ ম্যাগাজিনের নিবন্ধে প্রধানমন্ত্রী

নিউ ইউরোপ ম্যাগাজিনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিবন্ধ প্রকাশিত হয়েছে।


নিউ ইউরোপ ম্যাগাজিনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিবন্ধ প্রকাশিত হয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সাপ্তাহিক এ পত্রিকাটিতে বুধবার(৭ জানুয়ারি) our World in 2015 শীর্ষক বিশেষ সংস্করণে এ নিবন্ধটি প্রকাশ করা হয়েছে।

নিবন্ধটিতে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন। পাশাপাশি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনে বাংলাদেশের সফলতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

বাংলাদেশে সব ধরনের পেশায় এগিয়ে যাচ্ছে নারীরা এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, রাজনীতি, প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, প্রযুক্তি, অ্যাভিয়েশন (পাইলট), খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ও ফুটবল, এমনকি পর্বতারোহণ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা। বাংলাদেশি নারীরা হিমালয় পবর্তচূড়াও জয় করেছেন।

বিশ্বে বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ নেতা, উপনেতা ও বিরোধীদলীয় নেতা সবাই নারী। অনেক পশ্চিমা দেশ এ চিত্রের সঙ্গে হয়তো তাদের মেলাতে পারবে না।

তিনি আরও লিখেছেন, বিগত তিন বছরে দেশে নারী কর্মশক্তি ২৪ শতাংশ থেকে ৩৬ শতাংশে উন্নীত হয়েছে। এ সময় আমাদের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশ। পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম দেশ। এই খাতের কর্মশক্তির ৯৬ শতাংশই নারী।

আপনার মন্তব্য

আলোচিত