০১ মে, ২০১৫ ১২:৩৫
সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। কুমিল্লায় ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি কন্টেইনার লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে জেলার লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি হরিসচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত কন্টেইনারটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু করা হবে।
আপনার মন্তব্য