নিউজ ডেস্ক

০৪ মে, ২০১৫ ১১:২৮

সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

একসঙ্গে মোটরসাইকেলে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থেকে কবুতরখোলা যাওয়ার পথে একটি বাস তাঁদের চাপা দেয়।

ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়ি উপজেলার কবুতরখোলা গ্রামে।

পুলিশ জানায়, তিন বন্ধু ওমর ফারুক (২৪), সিফাত (২২), সায়মন (২৩) একসঙ্গে মোটরসাইকেলে শ্রীনগর থেকে কবুতরখোলা যাওয়ার পথে একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ওমর ফারুক ঘটনাস্থলেই নিহত হন। সায়মন ও সিফাতকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত