নিউজ ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৫ ১৭:৩৬

সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র- রিজভী

বনানীর এক অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী

এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রিফিং করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী আহমেদ। বনানীর একটি অফিস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন- আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সরকারকে পদত্যাগ করতেই হবে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।



রিজভী অভিযোগ করে বলেন- খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদস্ত করতে এমন কোনো ষড়যন্ত্র নেই, সরকার করছে না। দেশে মিথ্যা ও বানোয়াট মামলার হিড়িক পড়েছে। ন্যায় ও স্বাধীন মত প্রকাশকে সরকার নিষ্ঠুরভাবে দমন করছে।



অবরোধ কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে রিজভী বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এই অবরোধ কর্মসূচি ন্যায়ের জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, স্বাধীন মত প্রতিষ্ঠার জন্য। আমরা বিশ্বাস করি, এই অবৈধ সরকার পতনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র মুক্তি পাবে। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে।


তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা চলাকালে অবরোধ কর্মসূচি নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন- বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। অবরোধও চলছে। ভণ্ড, প্রতারক সরকারের মুখে ইসলামের কথা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।

 

 

আপনার মন্তব্য

আলোচিত