নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০১৫ ১৭:৪৩

গোয়াইনঘাটে কিশোরীর আত্মহত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি দক্ষিণপাড়া গ্রামে জুলেখা বেগম (২০) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। জুলেখা বেগম আনফর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়- জুলেখা বেগম প্রতিদিনের মতো রবিবার রাতে খাবার পর নিজ কক্ষে ঘুমুতে যান। রাতের যে কোন সময় ঘর থেকে বের হয়ে গিয়ে একটি জারুল গাছের ডালে রশি দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার ভোরে জুলেখার মা ঘুম থেকে উঠে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান- সকাল ৯ টায় আমরা লাশটা উদ্ধার করি। আত্মহত্যার কারণ সর্ম্পকে জানতে সময় লাগবে,পরিবার থেকে চেষ্টা করেও কিছু জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত