নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০১৫ ১৬:৪৮

অভিজিৎ রায়ের মতোই ঘটনাস্থলে ছিটকে পড়ে অনন্ত বিজয়ের মগজ

সাম্প্রতিক সময়ে অভিজিৎ রায় ও ওয়াশিকুর বাবুকে যে কায়দায় হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে হত্যা করা হয় যুক্তি সম্পাদক, বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে। অভিজিৎ রায়ের মতো চাপাতির আঘাতে রাস্তার ছিটকে পড়ে তাঁর মগজ। রাস্তা ভেসে যায় লাল রক্তে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে খুন হন অনন্ত বিজয় দাশ। দীর্ঘদিন ধরে তিনি মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে লিখে আসছেন। 

অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের পর পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। খুনীরা খুন করে নির্বিগ্নে পালিয়ে যায়।

এদিকে  ঘটনার পর টুইটারে একাধিক টুইট বার্তায় আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (AQIS)-এর পক্ষে 'আনসার বাংলা ৮' নামের এক আইডি এই হামলার দায় স্বীকার করেছে। তারা উল্লাস প্রকাশ করে আল্লাহু আকবার, আকবার বলে। একই সাথে হত্যার ভিডিও শীঘ্রই প্রকাশ করবে বলেও জানানো হয়েছে।

অনন্ত বিজয় দাশের খুনের সঙ্গে কারা জড়িত এই মুহুর্তে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি স্থানীয় পুলিশ প্রশাসনের কেউই। 

 

আপনার মন্তব্য

আলোচিত