সিলেটটুডে ডেস্ক

১৪ মে, ২০১৫ ১২:২৭

অনন্ত হত্যার প্রতিবাদ করায় বিডিনিউজের সাংবাদিককে ফোনে হুমকি

মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদ করে ফেসবুকে মন্তব্য করায় বিডিনিউজ২৪ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি আলী আহসান হাবিবকে মোবাইল ফোনে কল দিয়ে হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি।

সাংবাদিক হাবিব জানান,  বুধবার রাত ৮টা ৩৯ মিনিটে প্রথম একটি অজ্ঞাত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন। ফোনের অপর পাশের ব্যক্তিটি তাকে বলেন- “নাস্তিকদের আমরা হত্যা করলে তোদের গায়ে লাগে কেন?”

এরপর আরও কয়েকটি নাম্বার থেকেও তাকে একই রকম হুমকি দেয়া হয়েছে বলে জানান।  বিষয়টি র‌্যাবকে জানানো হলে, র‌্যাব-১৪ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রাকিব আহাম্মদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন হাবিব।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে অনন্ত বিজয় দাশ তাঁর কর্মস্থল পুবালী ব্যংকে যাওয়ার পথে বাসা থেকে কয়েকশ’ মিটার অদূরে সিলেট শহরের সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় জঙ্গি সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন। সন্ত্রাসীরা তাঁর মাথায় এলোপাথাড়ি কুপাতে থাকলে ঘটনাস্থলে মগজ ছিটকে পড়ে।। পরে আনসার বাংলা ৮ নামে একটি টুইটার একাউন্ট থেকে বলা হয়, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।




সূত্র: বিডিনিউজ

আপনার মন্তব্য

আলোচিত