২১ মে, ২০১৫ ০১:৪০
আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম-১৩ বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ড. জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামসহ ১০জন ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে।
বুধবার (২০ মে) ডাকযোগে পাঠানো ইংরেজিতে লেখা একটি চিঠিতে এ হত্যার হুমকি দেওয়া হয়। আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে লেখা রয়েছে ‘মাস্ট উইল প্রিপেয়ার ফর ডেড’।
এই বাক্যটির নিচে ক্রমিক নম্বর দিয়ে লেখা রয়েছে ১০ব্যক্তির নাম। নামের তালিকায় এক নম্বরে আছেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। তার নামের পাশে লেখা রয়েছে এন্টি ইসলাম, এডভাইজার।
দুই নম্বরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তার নামের পাশে লেখা আছে আই,দুশমন,ভিসি।
পর্যায়ক্রমে আছেন তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ডা. ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই, এনিমি, ডিইউ), বিকাশ সাহা (আই, দুশমন), ইকবালুর রহিম (আই, দুশমন), পলান সুতার (এন্টি বাংলাদেশ, র, এডভাইজার) এবং অধ্যাপক জাফর ইকবালের (সেক্যুলার) নাম।
চিঠির প্রাপ্তি ও এর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাবি উপাচার্যের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এমন খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
আপনার মন্তব্য