ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ বছরের এই যুবককে রোববার সকাল সাড়ে ৭টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান,গত বুধবার মধ্যরাতে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দেওয়া হয়। তার মধ্যে একটিতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছিলেন মুরাদ।
আগুনে তার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল বলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।
ঘটনার পর প্রথমে মুরাদকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন রাতে মুরাদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন বলে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আলী মোর্তজা জানান।
মুরাদ মাগুরার মহম্মদপুর উপজেলার আউনআড়া গ্রামের তোরাব মোল্লার ছেলে।
আপনার মন্তব্য