সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০১৫ ১১:৩৫

বজ্রপাতে একই পরিবারের ৪ জন আহত

বান্দরবান জেলার লামা উপজেলায় বজ্রপাতে একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডে সিলেডি পাড়াতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ফিরোজ মিয়া (৫৫) আনোয়ারা বেগম (২৮) রিয়া মনি (১০) আইয়ুব (১২)।

প্রত্যক্ষদর্শী আবুল কাসেম জানান, অতি জোরে বজ্রপাতের শব্দ শুনে আমি ঘর থেকে বাহির হয়ে দেখি আমার পাশের বাড়িতে চিৎকার শোনা যায়। দৌড়ে গিয়ে বজ্রপাতে আঘাত প্রাপ্তদের চিকিৎসার জন্য মাহিন্দ্রতে লামা হাসপাতালে নিয়ে আসি। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ছরোয়ার আলম জানান, হঠাৎ করে ঝড়বৃষ্টি ও বজ্রপাতে চারপাশ অন্ধকার হয়ে যায়। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বজ্রপাতে আহতদের কথা শুনে তাদের দ্রুত লামা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। হঠাৎ করে শুরু হওয়া ঝড়োবৃষ্টি ও বজ্রপাতে লণ্ডভণ্ড হয়ে যায় অর্ধশত ঘরবাড়ি।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আপনার মন্তব্য

আলোচিত