সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৫ ১১:৩১

ঢাকায় সন্দেহভাজন ২ আইএস জঙ্গি আটক

 মধ্যপ্রাচ্যভিত্তিক ধর্মীয় উগ্রপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য সন্দেহে দুই যুবককে রাজধানীর উত্তরা এলাকা থেকেআটক করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার (মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম জানান, রোববার রাতে ওই দুইজনকে আটক করা হয়।

তবে তাদের নাম-পরিচয় জানাননি এই পুলিশ কর্মকর্ত। তিনি বলেন, “আইএস জঙ্গি সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

আপনার মন্তব্য

আলোচিত