১১ জানুয়ারি, ২০১৫ ২৩:২৭
প্রকাশ্য দিবালোক কুপিয়ে হত্যা করা হয়েছে চট্টগ্রাম নার্সিং কলেজের সিনিয়র শিক্ষক অঞ্জলী রানী দেবীকে। গতকাল সকালে কলেজে যাওয়ার পথে পাঁচলাইশ থানাধীন তেলেপট্টি লেইন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, গতকাল সকালে নার্সিং কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে রিকশার জন্য অপেক্ষায় ছিলেন অঞ্জলী। এ সময় কয়েকজন যুবক এসে অতর্কিত হামলা চালায় তার ওপর। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, অঞ্জলী দেবীর সঙ্গে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিল। কিন্তু দুর্বৃত্তরা ওই সব কিছুই নেয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কিংবা কর্মস্থলে কোনো বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
তবে উনার কলেজ সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছে , তিনি কলেজ কোডের বাইরে অতিরিক্ত ধর্মীয় পোশাক পরিধান না করার পক্ষে মত দিয়েছিলেন । এরপর থেকে তাকে শয়তান আখ্যা দিয়ে তাঁর ছবি দিয়ে জামাত শিবিরের পরিচালিত ফেসবুক পেজ 'বাঁশের কেল্লা' থেকে পোষ্ট দেয়া হয় । জুলাই ২০১২ সালে তাঁর বিরুদ্ধে কুৎসা রটিয়ে আন্দোলনও চালানো হয় বলে অভিযোগ করেন অঞ্জলীর পরিচতজনরা ।
কাজেই উগ্রবাদীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ করে ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন তারা ।
এদিকে নিহতের স্বামী ডাক্তার রাজেন্দ্র চৌধুরী বলেন, ‘এলাকায় আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তাই এ হামলার সঙ্গে কারা জড়িত তা বলতে পারছি না।’
রাতে নিহত অঞ্জলী রানী দেবী হত্যার ঘটনায় তার স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। -
আপনার মন্তব্য