সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৫ ১৮:৪০

নিষিদ্ধ হলো আনসারুল্লাহ বাংলা টিম

উগ্র ধর্মীয় সংগঠন  আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেছে সরকার। সোমবার (২৫ মে) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ২০১৩ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮(২) ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হলো।

সম্প্রতি দেশব্যাপী মুক্তমনা ব্লগার হত্যার সাথে এই সংগঠনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি আনসার বাংলা ৭, ৮ বিভিন্ন টুইটার একাউন্ড থেকেও অভিজৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করে টুইট করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত