২৬ মে, ২০১৫ ১৭:১২
ছিটমহল বিনিময়ের জন্য স্থল সীমান্ত চুক্তি ভারতের সংসদে পাশ করিয়েই বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই ঘোষণা দিয়েছেন খালি হাতে বাংলাদেশে আসবেন না। কাজেই দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হাতে নিয়েই ৬ জুন ঢাকায় পা রাখবেন মোদী।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৬ থেকে ৭ জুন প্রথমবারের মত বাংলাদেশ সফর করবেন তিনি।
দুই দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষে এ সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলেও জানানো হয়। এছাড়া তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে গণবক্তৃতা দেবেন।
এই সফরে আরও বেশ কয়েকটি চুক্তি সম্পাদিত হতে পারে। বাংলাদেশীদের জন্য ভারতে ই-ভিসা নেয়ার সুযোগ চালু হতে পারে এ সফর থেকেই।
আপনার মন্তব্য