মৌলভীবাজারের কৃতি সন্তান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশের একবিংশতম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। তার বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।
বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।
তার
বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর
গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা। - See more at:
http://www.sylhetview24.com/news/details/Sylhet/21181#sthash.WCvSlnYS.dpuf
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতির নিয়োগ অনুমোদন করার পর সরকার সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করে।
আইনমন্ত্রী আনিসুল হক , “নতুন প্রধান বিচারপতি আগামী ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।”
আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বিভিন্ন আলোচিত মামলার বিচারক ছিলেন এস কে সিনহা।
নতুন দায়িত্বে তিনি বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অবসরের বয়স অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই পদে থাকবেন।
এস কে সিনহা বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে জন্মগ্রহণ করেন ।
বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার
পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর
১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ
করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ
পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া
হয়।
আপনার মন্তব্য