০১ জুন, ২০১৫ ১৬:১৫
রানা প্লাজা ধসের দুই বছরের বেশি অতিবাহিত হবার পর অবশেষে দুই মামলায় অভিযোগপত্র দিল পুলিশ। যার একটিতে ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।আর ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে অন্য মামলায় রানাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর জানান।
সোমবার দুপুরে তিনি অভিযোগপত্র দুটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামানের দপ্তরে জমা দেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার এলাকার নয় তালা ভবন রানা প্লাজা ধসে পড়লে পাঁচটি কারখানার হাজারেরও অধিক শ্রমিক মারা যান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভবন ধসের ঘটনা এটি। এই ঘটনা আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়ে উঠেছিল তখন। তৈরি হয়েছিল মানবিক বিপর্যয়।
আলোচিত এই ভবন ধসে ‘অবহেলাজনিত মৃত্যুর অ’ভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। এতে সোহেল রানাসহ ২১ জনকে এজাহারে আসামি করা হয়।
তবে অভিযোগপত্রে ৪১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হতে পারে।
আপনার মন্তব্য