সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৫ ২১:২৬

গণিতে এ প্লাস পাবে না তাই আত্মহত্যা এইচএসসি পরীক্ষার্থীর

বাবা গণিতের শিক্ষক। ছেলে গণিতে এ প্লাস পাবে এমনটাই প্রত্যাশিত কিন্তু সেই প্রত্যাশাই কাল হল রাহীর জন্য। গণিত প্রথম পত্রের পরীক্ষা আশানুরুপ না হওয়ায় জীবনই শেষ করে দিল মিনহাজুর রহমান রাহী (১৮) নামের চট্টগ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী। জানা গেছে রাহীদের বাসা কাতালগঞ্জের শেখ বাহারুল্লাহ মসজিদের কাছে ইব্রাহিম গলি এলাকায়। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

রাহীর বাবা মো. শাহরিয়ার ফটিকছড়ি বিএমসি কলেজে গণিতেরই শিক্ষক। পারিবার বলছে-  ‘গণিতের পরীক্ষা অশানুরূপ না হওয়ায়’ নামের ওই ছাত্র গলায় ফাঁস দেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাহীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ  জানান, খবর পেয়ে ওই ছাত্রের বাসায় পুলিশ পাঠানো হয়েছে।    

“পরীক্ষা দিয়ে বাসায় এসে রাহী বাবা-মাকে জানায়, সব প্রশ্নের উত্তর দিতে পারিনি, হয়ত জিপিএ-৫ পাবে না। এ নিয়ে কান্নাকাটিও করে।” রাহীর ফুফা আব্দুল হালিম বলেন, রাহীর ছোট দুই বোন দুটি সরকারি স্কুল পড়ে। সকালে তাদের বাবা কলেজে চলে যান। মা দুই মেয়েকে নিয়ে যান স্কুলে। পরে মা বাসায় ফিরে ঘরে ফ্যানের সঙ্গে রাহীর ঝুলন্ত লাশ পান।

আপনার মন্তব্য

আলোচিত