সিলেটটুডে ওয়েব ডেস্ক

০৬ জুন, ২০১৫ ২০:৪৯

বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্রের ‘আইকন’: টুইটারে মোদী

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণতন্ত্রের আইকন এবং পাহাড়সম ব্যক্তিত্বের অধিকারী হিসেবে উল্লেখ করেছেন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর একটি ছবিসহ য়ে টুইটারে পোষ্ট করে মোদী মোদি লিখেন- "গণতন্ত্রের আইকন, সুউচ্চ ব্যক্তিত্বের অধিকারি এবং ভারতের শ্রেষ্ঠ বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা"।

শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশে অবতরণ  করেই মোদী মোদি প্রথমে যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান। এরপরই তিনি ধানমন্ডি ৩২ নম্বরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

মোদীমোদির এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা সই সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত