০৭ জুন, ২০১৫ ২০:৩৩
ওয়াটারকিপার্স বাংলাদেশের ৩ সদস্য ওয়াটারকিপার্স এলায়েন্স এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
ওয়াটারকিপার্স বাংলাদেশের ৩ সদস্য বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম আগামী ১০ জুন যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের বল্ডারে অনুষ্ঠিতব্য ওয়াটারকিপার্স এলায়েন্স এর ৪ দিনব্যাপী বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৭ জুন রাতে ইত্তেহাত এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
সম্মেলনে ওয়াটারকিপার্স এলায়েন্স এর আন্তর্জাতিক অ লের প্রতিনিধি হিসেবে নির্বাচিত কাউন্সিল সদস্য শরীফ জামিল একটি কৌশল নির্ধারণী অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং দুটি কারিগরি অধিবেশনে ভাষণ দিবেন। এছাড়াও তোফাজ্জল সোহেল ও আব্দুল করিম কিম সম্মেলনে নিজ নিজ নদী ও কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দিবেন। এই সম্মেলনে সারা পৃথিবী থেকে ২৫০টি সদস্যের প্রতিনিধি ছাড়াও যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শরীফ জামিল, তোফাজ্জল সোহেল ও আব্দুল করিম কিম সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্যে পরিবেশ বিষয়ক সভায় অংশগ্রহণ করবেন।
আপনার মন্তব্য