১৪ জুন, ২০১৫ ১৬:১৯
যাচাই না করে সংবাদ প্রকাশের কারণে সে সংবাদটি প্রত্যাহার ও দুঃখপ্রকাশ করেছে ‘বাংলাদেশ প্রেস’ এবং এক পোস্টে বলা হয় 'ইচ্ছাকৃতভাবে কারো সুনাম নষ্ট করা বা কাউকে মনোকষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের (বাংলাদেশ প্রেস) নেই'।
‘দুঃখপ্রকাশ’ শিরোনামে প্রকাশিত এ সংবাদে বলা হয়-
'শাহবুদ্দিন চঞ্চল আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত' শিরোনামে একটি সংবাদ নিউজ পোর্টাল বাংলাদেশ প্রেস ডটকমে প্রকাশিত হয় ২১ মে ২০১৫ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে (যুক্তরাজ্য সময় ১১ টা ১৬ মিনিট)। লন্ডন প্রতিনিধির পাঠানো সংবাদটি সব তথ্য যথাযথ যাচাই না করেই প্রকাশ করা হয় অসাবধানতাবশত। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
সংবাদটি প্রকাশিত হওয়ার কয়েকদিন পর লন্ডন মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুশান্ত দাস গুপ্তর পাঠানো এক চিঠি পাওয়া যায়। এতে সংবাদটির দুর্বলতা ধরা পড়ে। ওই চিঠি পাওয়ার পরপরই ৩ জুন (বাংলাদেশ সময়)রাত ১২টা ৩৭ মিনিটে সংবাদটি প্রত্যাহার করা হয়। তার পরও কয়েকদিনের জন্য সংবাদটি আমাদের পোর্টালে থাকার কারণে কারো সম্মানহানি হয়ে থাকলে কিংবা কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ ইচ্ছাকৃতভাবে কারো সুনাম নষ্ট করা বা কাউকে মনোকষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই।
আপনার মন্তব্য