২০ জুন, ২০১৫ ১১:৫৯
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করতে গেছেন তার আইনজীবীরা।
জানা গেছে পাঁচজন আইনজীবী আছেন এ তালিকায়। শনিবার সকাল ১১টার দিকে তারা জেলগেটে প্রবেশ করেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগও এই জামায়াত নেতার ফাঁসি বহাল রেখেছেন। চারদলীয় জোট সরকারের মন্ত্রী মুজাহিদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আপিলে দণ্ড বহাল থাকায় এই প্রথম একজন মন্ত্রীর ফাঁসিতে ঝোলার পথ তৈরি হলো।
আপনার মন্তব্য