২০ জুন, ২০১৫ ১২:৫৩
যুদ্ধাপরাধের দায়ে চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের সঙ্গে দেখা করতে গেছেন তার আইনজীবীরা। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক দিয়ে ঢুকতে দেখা যায় শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবীকে। ১২টার দিকে বেরিয়ে আসেন।
গত ১৬ জুন আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখার পর জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের সঙ্গে তার আইনজীবীদের এটাই প্রথম সাক্ষাৎ।
আইনজীবিদের মধ্যে ছিলেন শিশির মুনির,নজিবুর রহমান, কামাল উদ্দিন, মতিউর রহমান আকন্দ ও মশিউল আলম।কারাফটকের কর্মকর্তাসূত্রে জানা গেছে, তারা প্রায় ৩০ মিনিটের মুজাহিদের সাথে কথা বলেন। ধারনা করা হচ্ছে রায় পর্যালোচনার ব্যাপারে তারা আলাপ করেছেন। চূড়ান্ত রায় ঘোষণার পর ১৫ দিনের মধ্যে রিভিউ (পর্যালোচনা)'র আবেদন করার সুযোগ পাবেন মুজাহিদ।
আপনার মন্তব্য