নিউজ ডেস্ক

২৩ জুন, ২০১৫ ১১:৩৫

চট্টগ্রামের বিভিন্ন স্থানে শিবির কর্মী সহ গ্রেফতার ৭৯

জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শিবিরের এক কর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানে ১২৫ লিটার চোলাই মদ এবং লোহাগাড়া থেকে দেড় হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে সাতকানিয়া থেকে জালাল নামে শিবিরের ১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নিয়মিত মামলায় ৮ জন এবং ৭০ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত