নিউজ ডেস্ক

২৩ জুন, ২০১৫ ১৬:০৫

জাতীয় সংসদে রবীন্দ্রসংগীত গাইলেন সমাজকল্যাণমন্ত্রী

এবার জাতীয় সংসদে রবীন্দ্র সংগীত গেয়ে জোড় করতালির মাধ্যমে সংসদে এমপি মন্ত্রীদের অভিনন্দন পেলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। আজ মঙ্গলবার দশম জাতীয় সংসদের প্রস্তাবিত ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এই গানের কয়েক চরণ পরিবেশন করে অভিনন্দন পান।

বাজেট বক্তব্যে বিভিন্ন লিখিত বক্তব্য তুলে ধরে তিনি এই গানের কয়েক লাইন গেয়ে ওঠেন। তিনি গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন……..আমার ব্যথার পুজা হয়নি সমাপন।’

এসময় উপস্থিত স্পিকারসহ সংসদরা রবীন্দ্র সংগীত শুনে জোড় করতালির মাধ্যমে সমাজকল্যাণমন্ত্রীকে অভিনন্দন জানান।

মন্ত্রী প্রথমে বক্তব্যর শুরুতে লিখিত বক্তব্য পড়তে থাকেন এসময়ই ডেপুটি স্পিকার তাকে লিখিত বক্তব্য না দিতে বলেন, এসময় মন্ত্রী রেগে গিয়ে ইংরেজিতে বক্তব্য দেন কিন্তু তিনি বক্তৃতাদেওয়ার সময় অনেকেই শুনতে না পাওয়াই হাসতে থাকেন।

এরপর তিনি কবিতার মত করে বলেন ‘যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, নিরাপদ থাকবে বাংলাদেশ’ এমন আশাবাদ ব্যক্ত করে বাজেট বক্তব্য শেষ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত