নিউজ ডেস্ক

২৬ জুন, ২০১৫ ২৩:০৭

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ১০ জনের মৃত্যু

টানা কয়েকদিনের বর্ষণে সারাদেশে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কক্সবাজার ও বান্দরবানে ঢল ও পাহাড়ি ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবল কক্সবাজারেরই ২১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ জেলায় পাহাড়ি ঢল, ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে এবং পাহাড় ধসে আট জনের মৃত্যু হয়েছে। বান্দরবানে পাহাড় ধসে নিহত হয়েছে দুই ভাই-বোন, পানি বন্দি হয়ে আছে কয়েক হাজার পরিবার।

বৃষ্টির কারণে চট্টগ্রাম, চাঁদপুর, ফরিদপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। নিচু এলাকা তলিয়ে যাওয়ায় পানি ঢুকেছে বহু ঘরবাড়িতে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আবহাওয়া অন্তত আরও একদিন দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপনার মন্তব্য

আলোচিত