সিলেটটুডে ডেস্ক

২৭ জুন, ২০১৫ ২৩:১৫

আগামী নির্বাচনে খালেদার অংশগ্রহণের সুযোগ থাকবে না: ইনু

আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ২০১৯ সালে পরবর্তী সাধারণ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না।

শনিবার জাতীয় সংসদে এ কথা বলেন ইনু। বিএনপির পক্ষ থেকেও ইতোমধ্যে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন মামলায় জড়িয়ে খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরের রাখার ষড়যন্ত্র করা হচ্ছে।

ইনু বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যত নির্ধারিত হয়ে গেছে। সেটা হচ্ছে, আপনাকে রাজনীতির বাইরে থাকতে হবে। আদালতে দাঁড়াতে হবে। ২০১৯ সালে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে গণতান্ত্রিক শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির নির্বাচন হবে। এতে গণতন্ত্রের অচল মাল সচল হওয়ার কোনো সুযোগ নাই। আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার সেই নির্বাচনে অংশগ্রহণের কোনো ‍সুযোগ থাকবে না।

প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় দাঁড়িয়ে এই কথা বলেন তথ্যমন্ত্রী, যাকে ‘খালেদা জিয়া বিষয়কমন্ত্রী’ মন্ত্রী আখ্যায়িত করে আসছেন বিএনপি নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত