নিউজ ডেস্ক

২৯ জুন, ২০১৫ ০৪:২৬

বাসের পর চালু হবে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ

আখাউড়া-আগরতলা বাস চালু হওয়ার পর এবার রেলযোগাযোগ চালু শুরু হতে যাচ্ছে। এ রেললাইন নির্মাণকাজ শেষে ২০১৭ সালে। ইন্দো-বাংলা রেল প্রকল্প নামের এই প্রকল্পের রেললাইনের দৈর্ঘ্য হবে ১৫.৫৪ কিলোমিটার। 

পিটিআইয়ের খবরে বলা হয়, ভারতের রেলওয়ের (উত্তর) প্রধান প্রকৌশলী হারপাল সিং বলেন, ১৫. ৫৪ কিলোমিটার রেললাইনের মধ্যে ভারতে ৫ কিলোমিটার আর বাকিটা বাংলাদেশে। এ প্রকল্পের পুরো খরচ ভারত সরকার বহন করবে। 

ভারতের রেল মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান আইআরসিওএনের কর্মকর্তারা ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন অফিসের কর্মকর্তারা সম্প্রতি রেললাইন নির্মাণকাজ পরিদর্শন করেছেন। 

হারপাল সিং বলেন, ১৮ জুন দিল্লিতে ইন্দো-বাংলা রেল প্রকল্পের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে রেল সংযোগ করতে চায় দিল্লি। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেললাইন তৈরি ব্যাপারে সিদ্ধান্ত হয়। 

ভারতের কর্মকর্তার বলছেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের রেলের সঙ্গে এই রেললাইন সংযুক্ত হবে। এর ফলে দুই দেশের বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি পাবে। এই রেললাইন তৈরি হয়ে গেলে আগরতলা থেকে কলকাতা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ১ হাজার ৭০০ কিলোমিটারের দূরত্ব কমে ৩৫০ কিলোমিটার হবে।

আপনার মন্তব্য

আলোচিত