সিলেটটুডে ডেস্ক

১৯ জুলাই, ২০১৫ ১৯:২৩

আশুলিয়ার আকিজ ফুটওয়্যারে আগুন: ভস্মীভূত কারখানা

আশুলিয়ার নরসিংহপুরস্থ আকিজ ফুটওয়্যার কোম্পানীতে আগুন লাগার পর সে কারখানা পুড়ে গেছে। 

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। 

কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত সবাই ঈদের ছুটিতে থাকায় এ অগ্নিকাণ্ডের সময় কেউ কারখানার ভেতরে ছিলেন না। এ কারণে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তাও তৎক্ষণাৎ জানানো হয়নি।

ইস্পাতের ফ্রেমে টিনের বেড়া দিয়ে তৈরি দোতলা কারখানাটি পুরোপুরি পুড়ে গেছে।

কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা সংবাদমাধ্যমকে বলেন, নরসিংহপুরে অবস্থিত কারখানার গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়, যা পরে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, ইপিজেড ও গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

আপনার মন্তব্য

আলোচিত