২৪ জানুয়ারি, ২০১৫ ১৩:২৩
সারা দেশে রোববার সকাল ৬ টা থেকে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
২০ দলীয় জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হরতালের কথা জানানো হয় । নেতাকর্মীদের গণগ্রেফতার, ক্রসফায়ারে হত্যার বিরুদ্ধে এই হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট ।
দেশব্যাপী চলমান টানা অবরোধের মধ্যে আবার হরতালের ডাক দেয়া হল । এর মধ্যে ১৮ দিনের টানা অবরোধে ৩১ জন মানুষ অবরোধকারীদের পেট্রোল বোমা হামলায় নিহত হয়েছে । আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিন অসংখ মানুষ ।এদের মধ্যে বেশ কজনের অবস্থাও আশঙ্কাজনক ।
আপনার মন্তব্য