পুত্র শোকে বিহ্বল বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ জন্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল বিএনপির কার্যালয়ে দায়িত্ব থাকা ব্যক্তিদের। নেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির অফিসও ব্যস্ত হয়ে পড়েছিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিন্তু পরক্ষনে জানানো হলো বেগম জিয়াকে ইনজেকশনের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী যখন তাঁর অফিস থেকে বেরিয়ে গেলেন তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বেগম খালেদা জিয়া ঘুমিয়ে আছেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস গুলশানে প্রেস ব্রিফিংয়ে জানালেন খালেদা জিয়া ঘুমিয়ে আছেন।
শিমুল বিশ্বাস প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন- যখনই খালেদা জিয়া ঘুম থেকে জাগবেন তখনই প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, কয়েক ঘন্টা আগেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী দেখা করতে আসছেন।
আপনার মন্তব্য