নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০১৫ ২০:৫০

খালেদার বন্ধ গেট থেকে ফিরে গেলেন হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্রশোকে কাতর বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ের গেট থেকেই ফিরে গেলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্রশোকে কাতর বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ের গেট থেকেই ফিরে গেলেন। ভেতর থেকে খোলা হয়নি গেট, জানিয়ে দেওয়া হয়েছে বেগম জিয়া অসুস্থ, ঘুমিয়ে আছেন। ফলে গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে গেলেন প্রধানমন্ত্রী।

বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে মারা যাওয়ার পর শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান আসছেন এমন খবর জানিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। এজন্যে তারা বিএনপির সাথে যোগাযোগও করেছিল কিন্তু প্রধানমন্ত্রী তাঁর অফিস থেকে বের হওয়ার বেশ কিছু সময় পর বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে বেগম জিয়া অসুস্থ এবং তাঁকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী কিছু সময় অপেক্ষা করে সেখান থেকে ফিরে যান। এ সময় তাঁর সঙ্গে বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রীর সাথে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।




 

আপনার মন্তব্য

আলোচিত